ইসলামে স্বধর্মত্যাগ : একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ
Category: ইসলামি গবেষণা, সমালোচনা ও প্রবন্ধ
Author: তাহা
জাবির আল আলওয়ানী
Translator: হারুন ইবনে শাহাদাত
Edition: সেপ্টেম্বর,
২০২৩
ISBN: 9789849673194
No
of Page: 40
Language: বাংলা
Country: বাংলাদেশ
Weight: 0.06
Kg
Summary
ইসলামে স্বধর্মত্যাগ: একটি ঐতিহাসিক ও ধর্মীয় বিশ্লেষণ'
শীর্ষক গ্রন্থটির মূল রচয়িতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. তাহা জাবির আলআলওয়ানি।
আরবিতে লেখা মূল গ্রন্থ থেকে Apostasy in Islam: A Historical and Scriptural
Analysis নামে ইংরেজিতে অনুবাদ করেছেন ন্যান্সি রবার্টস । স্বধর্মত্যাগের (আল-রিদ্দাহ)
জন্য নির্ধারিত আইনানুগ শাস্তি কী? কুরআনের ২:২৫৬ আয়াতে বর্ণিত ‘দীনের ব্যাপারে কোনো
জবরদস্তি নেই' অনুযায়ী তার প্রতি ধর্ম কতটুকু সহনশীলতা দাবি করে?— এ প্রশ্নগুলোর উত্তর
খুঁজতে গিয়ে লেখক গভীর অধ্যয়ন ও গবেষণা শুরু করেন, যার ফসল এ গ্রন্থ ।
গ্রন্থটির আলোচ্য
বিষয় অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ। লেখক ইসলাম (বিশ্বাস) থেকে বের হয়ে যাওয়ার
শাস্তি মৃত্যুদণ্ড সমর্থন করেন না। তিনি এ গ্রন্থে মৃত্যুদণ্ডের পক্ষের প্রবক্তাদের
বিরোধপূর্ণ যুক্তিতর্ক পেশ করার পাশাপাশি কুরআন ও সুন্নাহতে উল্লেখিত সমুন্নত বিশ্বাসের
স্বাধীনতার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেছেন। যতদিন একজন স্বধর্ম (ইসলাম) ত্যাগকারী
বিচারযোগ্য অন্য কোনো অপরাধের সাথে জড়িত না হবেন, লেখকের মতে ততদিন বিষয়টি শুধু আল্লাহ
ও সংশ্লিষ্ট ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকবে।
কুরআন একজন অবিশ্বাসীকে
বিশ্বাস ত্যাগের পর বারবার ফিরে আসার সুযোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছে, তাদের
হত্যা করা উচিত কিংবা শাস্তি দিতে হবে এমন কথা বলেনি- লেখক এ সত্যের দিকে মনোযোগ আকর্ষণ
করেছেন। কুরআনের নির্দেশানুসারে ন্যায়সঙ্গত কারণ ছাড়া কারো জীবন নেওয়া সমস্ত মানবজাতিকে
হত্যা করার শামিল। সুতরাং, ভালোবাসা ও ন্যায়বিচারের স্বার্থের সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ
বিষয় হচ্ছে বিশ্বাসের স্বাধীনতা । গ্রন্থটিতে এ বিষয়টিই স্বচ্ছভাবে সবার উদ্দেশে
তুলে ধরা হয়েছে।