-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: September 2021
Page
No: 112
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 2690 4
বাংলা
কবিতার ইতিহাসে ‘এবাদতনামা’ একটি অনন্য ঘটনা। কাব্যের ভিতরে একটি জনগোষ্ঠীর বহুমুখী
ও বিচিত্র অভিজ্ঞতার অনাগত ভূগোল আবিষ্কার ও ধারণ করবার সাহস নিয়ে পঙক্তিগুলো নিবেদিত।
এবাদতনামায় তাই কবি ফরহাদ মজহার বাংলার ভাব ও ভাষাকে নতুনভাবে মোকাবিলার মধ্য দিয়ে
সংস্কৃতির পুনর্গঠনের নতুন অর্থের বিচ্ছুরণ ঘটাতে চেয়েছেন। ফলে ফুল ও পাপড়ির ধর্মে
মৃদঙ্গও ইবাদতের অনুষঙ্গ হয়ে যায় অনায়াসে। আদরিনী শ্যামা মেয়ের ব্যাকুল আহ্বান আর রামকৃষ্ণ
সমীপে রক্তিম জবা ফুল নিবেদনের যৌথতায় ক্রমে পরিস্ফুট হতে থাকে ভাব ও ভক্তিরসে উদীয়মান
সম্প্রদায় অতিক্রান্ত এক যূথবদ্ধতা। বাংলা কবিতায় এ এক অভূতপূর্ব বাঙলা, যেখানে বিপুল
বৈচিত্র্যের সংশেষ আত্মস্থ করে দৃশ্যমান হয় বিদ্যতার স্বাদ। আর কবি মিলনে অপেক্ষায়
অভিসারের প্রস্তুতিতে আরো বেশি মগ্ন।