-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: February 2021
Page
No: 468
Size: 6.5×9.5
Binding: Hardcover
ISBN No: 978 984 04 2606 5
বাংলাদেশের
আধুনিক সাহিত্যে যে কজন লেখক তাদের মেধা-মনন যুক্ত করে, বাংলা সাহিত্যকে একটি মর্যাদাপূর্ণ
অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন হাসনাত আবদুল হাই তাঁদের অন্যতম। বহুমুখী প্রতিভার
অধিকারী হাসনাত আবদুল হাই কবি, গল্পকার, ঔপন্যাসিক এবং শিল্প-সমালোচক । শিল্পের জন্য
তার রয়েছে অপরিসীম ভালোবাসা। জীবন আর শিল্পকে তিনি সমদৃষ্টিতেই বিচার-বিশ্লেষণ করেন।
অতিকথন হাসনাত আবদুল হাই সবসময়ই পরিহার করে চলেন। ব্যক্তিগত জীবনে তিনি যেমন মিতবাক
ও সংযমী, শিল্পী হিসেবেও তিনি অসামান্য রূপদক্ষ ও ধৈর্যশীল। অপরিমেয় শ্রমের ফসল তার
একেকটা গল্প-কবিতা, উপন্যাস। লেখালেখিকে যারা সাধনার বস্তু মনে করেন হাসনাত আবদুল হাই
সেই গোত্রভুক্ত লেখক। তার লেখা আপোসহীন, নির্ভীক এবং সত্যসন্ধানী। কারো মন জুগিয়ে
তিনি লেখনী ধারণ করেন না। জীবনের জন্য শিল্পের যে-অঙ্গীকার হাসনাত আবদুল হাই মূলত সেই
দর্শনেরই সমর্থক । হাসনাত আবদুল হাই প্রকৃতপক্ষেই উঁচুদরের শিল্পী । তিনি যখন কোনো
কিছু সৃষ্টি করেন তখন তা অন্তরের তাগিদেই করেন, এ জন্য তাঁর শিল্পে কোথাও ফাঁক থাকে
না, সবকিছুকেই তিনি ভরাট করে নেন আবেগ ও অভিজ্ঞতার সমন্বয়ে। বাংলাদেশের সাহিত্য-শিল্পে
এ কারণেও হাসনাত আবদুল হাই স্মরণীয় নাম।
কিংবদন্তির ত্রয়ী : সুলতান-কামরুল-নভেরা গ্রন্থটি হাসনাত আবদুল হাই রচিত তিনটি জীবনীভিত্তিক উপন্যাস। এই উপন্যাস তিনটি রচিত হয়েছে বাংলাদেশের তিন কিংবদন্তি শিল্পীর জীবনধারা কেন্দ্র করে । হাসনাত আবদুল হাই জীবনীভিত্তিক উপন্যাস রচনার ক্ষেত্রে সমকালীন বাংলাদেশে অদ্বিতীয়। সুপরিকল্পিতভাবে, সময় নিয়ে জীবনীভিত্তিক উপন্যাস সাজিয়ে তুলতে হয়। এ ধারায় কাজ করা তাই অনেকটা দুঃসাধ্যও বটে। কিন্তু সাধারণ মানুষের জন্য যা দুঃসাধ্য প্রতিভাবান মহান মানুষেরা সে-কাজই অনায়াসে সম্পন্ন করে থাকেন। এই গ্রন্থে পাঠক জীবনীভিত্তিক উপন্যাস রচনার ক্ষেত্রে হাসনাত আবদুল হাইয়ের শক্তির পরিচয় পাবেন বলেই বিশ্বাস করি।