সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য
-
ইন্টারভিউ
৳100 -
স্বাধীনতার কৃষ্ণপক্ষ
৳100 -
বীর বাঙালির ছড়া
৳150 -
স্মৃতি অম্লান ১৯৭১
৳400 -
মুক্তিসংগ্রাম
৳600
Publish
Date: February 2019
Page
No: 212
Size: 5.5×8.5
Binding: Hard
Cover
ISBN No: 978 984 04 2174 9
সবুজপত্র
বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে আলোড়ন সৃষ্টিকারী পত্রিকা। চলিত গদ্যরীতি প্রচলনের
আন্দোলনসহ গত একশ বছরে এ পত্রিকা বাংলা ভাষা, বাঙালি-জীবন ও বাংলা সাহিত্যে কতটুকু
প্রভাব বিস্তার করেছে, তা বিশ্লেষণ করা হয়েছে এ গ্রন্থে। মশাররফ-মানসে বিধৃত সমন্বয়ধর্মী
জীবন-ভাবনা ও অসাম্প্রদায়িক চেতনার প্রকাশ নিয়েও আলোকপাত করা হয়েছে। এছাড়া আধুনিক
বাংলা সাহিত্যের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করা হয়েছে। মাইকেল মধুসূদন দত্ত বাংলা
সাহিত্যে ‘আধুনিকতার উদ্গাতা’। সাহিত্যের বিষয় ও আঙ্গিকে তিনি যে আমুল পরিবর্তন
সাধন করেন করেছেন, তার পর্যালোচনা আছে গ্রন্থটিতে। জীবনানন্দ দাশের কবিতায় আধুনিক
জীবন-যন্ত্রণাজাত বিচ্ছিন্নতা কীভাবে রূপায়িত হয়েছে, তারও বিশ্লেষণ আছে এতে। কথাশিল্পী।
মানিক বন্দ্যোপাধ্যায়ের শিল্পীসত্তার স্বরূপ-সন্ধান ছাড়াও পঞ্চাশের দশকের খ্যাতিমান
কবি আবদুল গনি হাজারী ও শহীদ কাদরীর কবিতার বিষয়বৈভব বিশ্লেষণ এবং বাংলাদেশের কবিতায়
বিধৃত স্বাধিকার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের আলেখ্য সম্পর্কিত লেখা স্থান পেয়েছে এ-গ্রন্থে।
এক কথায়, সবুজপত্র ও আধুনিক বাংলা সাহিত্য গ্রন্থের প্রবন্ধগুলোতে ড. এম আবদুল আলীমের
। চিন্তার গভীরতা ও মননশীলতার ছাপ স্পষ্ট। এতে আধুনিক বাংলা সাহিত্যের অতলস্পর্শী বিশ্লেষণ
পরিদৃষ্ট হয় । বইটি বাংলা সাহিত্যের স্নাতক। (সম্মান) ও স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রী,
বোদ্ধা পাঠক এবং গবেষকদের বিশেষ উপকারে আসবে।