সাংবাদিকতা ও জনযোগাযোগ

(0 reviews)


Price:
৳280

Quantity:
(2000 available)

Total Price:
Share:

বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নয়ন প্রবাহকে করেছে প্রচ- গতিমান। মুহূর্তেই তথ্য পৌঁছে যাচ্ছে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, মানুষ এখন নিজেকে বিশ্বপল্লীর একজন বাসিন্দা মনে করে। এক্ষেত্রে গণমাধ্যমের গুরুত্ব যে অপরিসীম কোনোক্রমেই তা অস্বীকার করার নয়। আর এ পরিপ্রেক্ষিতে সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে রচিত গ্রন্থের প্রয়োজন আজ বিশেষভাবে উপলব্ধ। গণমাধ্যমের খুঁটিনাটি দিকগুলো যতটা সম্ভব লেখক শাহজাহান সিরাজী নিবেদিতভাবে ‘সাংবাদিকতা ও জনযোগাযোগ’ বইটিতে তুলে ধরার চেষ্টা করেছেন যা কিনা সাংবাদিকতায় শিক্ষানবিস, সংবাদকর্মী এবং এ বিষয়ে উৎসাহীদের সহায়ক গ্রন্থ হিসেবে যে সার্বক্ষণিক দিকনির্দেশনা দেবে তা নিশ্চিত করে বলা যায়।


উল্লেখ্য, ‘সাংবাদিকতা ও জনযোগাযোগ’ গ্রন্থখানি ২০০৩ সালে প্রথম প্রকাশিত হওয়ার পর পাঠকের প্রচ- চাহিদা ও পরামর্শে গ্রন্থটির এই দ্বিতীয় সংস্করণে গণমাধ্যম কর্মীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বেশ কিছু নতুন বিষয় সন্নিবেশিত করা হয়েছে। এছাড়া বর্তমান সময়ে নবম জাতীয় সংসদে পাসকৃত তথ্য অধিকার আইন ২০০৯ দেশের প্রত্যেকটি নাগরিকের জানার প্রয়োজনীয়তা উপলব্ধি করে সেটিও এ গ্রন্থে সংযোজন করা হয়েছে।


সাংবাদিকতা বিষয় সম্পর্কিত গ্রন্থটি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, শিক্ষানবিসসহ সকল শ্রেণী-পেশার মানুষের জন্য অতীব প্রয়োজনীয়।

There have been no reviews for this product yet.